ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ads

রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারি প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক -পিএলসি গোয়ালন্দ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যাংকের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


ইফতার ও দোয়া মাহফিলে ব্যাংকের ম্যানেজার মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ, ব্যাংকের সহকারী ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ীরা, ভবন মালিক ও গ্রাহক বৃন্দ।


আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মোঃ সোহরাব হোসেন জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যাংকের গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে দেশের প্রত্যেক শাখায় এমন আয়োজন করা হয়ে থাকে।


ads
ads
ads

Our Facebook Page